State

ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে বচসা, বন্ধুকে খুনে গ্রেফতার কিশোর

দক্ষিণ ২৪ পরগনার উস্তি। এখানেই একটি খোলা মাঠে চলছিল ঘুড়ি ওড়ানো। সেই ঘুড়ি ওড়ানোর মত তুচ্ছ বিষয়ে ২ বন্ধুর মধ্যে ঝগড়া লাগে। অভিযোগ বচসা চরম পর্যায়ে পৌঁছলে বছর ১২-র এক কিশোর লাটাই দিয়ে তার বন্ধুর মাথায় আঘাত করে। দ্রুত অচেতন হয়ে লুটিয়ে পড়ে সে। বেগতিক বুঝে অচেতন বন্ধুকে পাশের একটি পুকুরে ফেলে চম্পট দেয় ওই কিশোর। এদিকে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও বাড়ি না ফেরায় অচেতন ওই কিশোরের বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। অভিযুক্ত ওই কিশোরকেও জিজ্ঞেস করেন তাঁরা। কিন্তু সে মুখ খোলেনি। পরে পুলিশে নিখোঁজ ডায়েরি করার পর পুলিশ তদন্ত শুরু করে।

পুলিশ এরপর ওই কিশোরকে চাপ দিতে অবশেষে সে ভেঙে পড়ে সব খুলে বলে। পুকুর থেকে তখনই অচেতন অপর কিশোরকে উদ্ধার করে কাছের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026