State

বিমল গুরুংকে ধরতে অভিযান, গুলিতে মৃত পুলিশ আধিকারিক

দেখা মাত্র গ্রেফতার করা হবে তাঁকে। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ রয়েছে। এই অবস্থায় সিকিমে লুকিয়ে থাকা মোর্চা নেতা বিমল গুরুং কয়েকবার পুলিশের হাত ফসকে অল্পের জন্য পালিয়েছেন। এরমধ্যেই পুলিশ গোপন সূত্রে জানতে পারে সিকিম সীমান্তে সিংলার জঙ্গলে গুরুং লুকিয়ে আছেন। খবর মেলা মাত্র পুলিশ অভিযানে নামে। অভিযোগ, পাতলেবাসের কাছে নিম্বু বস্তি এলাকায় পৌঁছতেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় গুরুংপন্থীরা। সেই সময় গুলিবিদ্ধ হন পুলিশের এসআই পদমর্যাদার অমিতাভ মালিক সহ আরও ২ পুলিশ কর্মী। দার্জিলিং থানার এসআই অমিতাভবাবুর ঘটনাস্থলেই মৃত্যু হয়, অন্য ২ পুলিশকর্মীর চিকিৎসা চলছে।

এদিকে পুলিশের পাল্টা গুলিতে তাদেরও এক কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে মোর্চা। বিমল গুরুংকে ধরতে না পারলেও ঘটনাস্থল থেকে প্রচুর বিস্ফোরক, একে-৪৭, পিস্তল সহ অনেক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এদিন নবান্নে এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা জানান, তাঁদের অনুমান বিমল গুরুংয়ের সঙ্গে মাওবাদী সহ উত্তর-পূর্ব ভারতের সন্ত্রাসবাদীদের যোগাযোগ রয়েছে। বিমল গুরুংয়ের খোঁজও জোরকদমে শুরু করেছে পুলিশ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026