বাঁকুড়ার মানা গ্রাম লাগোয়া দুর্গাপুর ব্যারেজ। ব্যারেজের সামনে পুলিশের নোটিসও ঝোলানো রয়েছে। যেখানে সেখানে স্নান করতে নামতে মানা করা হয়েছে নোটিসে। এখানেই দামোদর নদে রবিবার ছুটির দিন বেলা ১১টা নাগাদ স্নান করতে নামে একাদশ শ্রেণির ৩ ছাত্র। ৩ বন্ধু মিলে স্নান শুরুর পর একসময়ে তলিয়ে যেতে থাকে তারা। প্রাণ বাঁচাতে রঞ্জন বাগচি নামে এক ছাত্র কোনওক্রমে সাঁতরে পারে উঠে আসে। কিন্তু বাকি দুই ছাত্র রোহিত সাহানি ও বিশাল বাগচি তলিয়ে যায়। শুরু হয় দামোদরে তল্লাশি। অনেক খোঁজাখুঁজির পর ঘণ্টা তিনেক পর উদ্ধার হয় ২ ছাত্রের নিথর দেহ।
এখানে দুর্ঘটনা নতুন নয়। এর আগেও ব্যারেজের সামনে স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সেকথা মাথায় রেখে পুলিশ নোটিসও ঝুলিয়ে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও একদিকে যেমন চলছে জীবনের ঝুঁকি নিয়ে দামোদরে স্নান, অন্যদিকে তেমনই নোটিস থাকলেও নেই কোনও নজরদারি। ফলে নোটিস ঝোলানোই সার। অনেকেই তার তোয়াক্কা না করে নেমে পরছেন দামোদরে।
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…