State

ফের পণের বলি এক গৃহবধূ

সোনারপুরের বনহুগলি এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হল এক গৃহবধূর ঝুলন্ত দেহ। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। শ্বশুরবাড়ির লোকজন পলাতক। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে মৃত গৃহবধূর পরিবার।

পুলিশ সূত্রের খবর, বছর পাঁচেক আগে আরিফ আলি মোল্লার সঙ্গে বিয়ে হয় ইয়াসমিন বিবির। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য ইয়াসমিন বিবির ওপর চাপ দিতে শুরু করে আরিফ ও তার পরিবার। টাকা না আনতে পারলে জুটত মারধর, বাড়ি থেকে ঘাড় ধাক্কা।

তাদের বছর দুয়েকের এক সন্তান রয়েছে। এর মধ্যেও মানিয়ে নিয়ে সংসার বাঁচানোর চেষ্টা চালাচ্ছিলেন ইয়াসমিন বিবি। অত্যাচার সহ্য করে বাড়ি থেকে বেশ কয়েকবার টাকাও চেয়ে এনেছিলেন। কিন্তু তাঁর পরিবারও আর্থিক দিক দিয়ে তেমন সচ্ছল নয়। ফলে চাইলেই টাকা দেওয়া তাদের সম্ভব ছিল না। অভিযোগ, স্টেশনারি দোকানের মালিক আরিফ টাকা না আনতে পারলেই স্ত্রীকে ব্যাপক মারধর করত। অবশেষে এদিন ইয়াসমিন বিবির ঝুলন্ত দেহ উদ্ধার হল। স্বামী সহ তার শ্বশুরবাড়ির লোকজনকে খুঁজছে পুলিশ।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026