একসময়ে নন্দীগ্রামে রাস্তা কেটে বিক্ষোভ দেখেছেন রাজ্যবাসী। এবার সেই একই কায়দায় পাহাড়েও শুরু হল আন্দোলন। শুক্রবার দার্জিলিংয়ের ৩টি রাস্তা কাটা হয়েছে। পাতলেবাসের কাছে রাস্তা কাটা দেখে অনেকেই সকালে অবাক হন। পুলিশের অনুমান তাদের ঢোকা আটকাতেই রাস্তা কাটার রাস্তায় হাঁটছেন বিমল গুরুংপন্থীরা।
বন্ধ উঠে যাওয়ার পর ধীরে ধীরে ছন্দে ফিরছিল পাহাড়। অশান্তিও কমেছিল। পাহাড়ে টুকটাক পর্যটকেরও দেখা মিলছিল। কিন্তু গত বৃহস্পতিবারের পর ফের নয়া মোড় নেয় পরিস্থিতি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রকাশ্য রাস্তায় হেনস্থার ঘটনার পর দার্জিলিংয়ে স্বাভাবিক পরিস্থিতি কিছুটা বদলেছিল। এদিন রাস্তা কাটার ঘটনা পাহাড়ে ফের অশান্তির কালো মেঘের সঞ্চার শুরু করল।
বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…
ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…
রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…
চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…
এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…