তৃণমূল কর্মীকে গুলি করে খুন

হুগলির বাঁশবেড়িয়ায় খুন হলেন এক তৃণমূল কর্মী। মৃতের নাম আখতার আলি খান। তিনি মাটি কাটার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। শনিবার সকালে বাইক নিয়ে স্থানীয় ঝুলনিয়া মোড় দিয়ে যাওয়ার সময় তাঁর মাথা লক্ষ করে গুলি ছোঁড়ে কয়েকজন দুষ্কৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় আখতারের। এরপর তাঁর দেহ ঘিরে বিক্ষোভ শুরু করেন তৃণমূল সমর্থকরা। দোষীদের গ্রেফতারের দাবিতে অবরোধ করা হয় জিটি রোডের ঝুলনিয়া মোড়। পুলিশের প্রাথমিক অনুমান ব্যবসায়িক শত্রুতার জেরেই আখতারকে খুন করা হয়েছে। যদিও তৃণমূলের দাবি আখতার আলি খানকে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে। আদি সপ্তগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থীর দাবি আখতার কিছুদিন আগেই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন। সেই থেকেই শত্রুতা। আর তার জেরেই তাঁকে খুন করেছে সিপিএম। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে সিপিএম। তাদের দাবি, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জেরেই খুন হয়েছেন আখতার আলি।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026