State

শ্লীলতাহানির গুজব, সহ্য করতে না পেরে আত্মঘাতী তৃণমূল নেতা

জলপাইগুড়ির বাহাদুর এলাকা। এখানেই গত রবিবার রাতে জলপাইগুড়ির যুব তৃণমূল সম্পাদক রতন সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ফেসবুকের পাতাকেই সুইসাইড নোট হিসাবে ব্যবহার করেন রতন সরকার। লিখে যান অপমান সহ্য করতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন তিনি। কিসের অপমান?

স্থানীয় সূত্রের খবর, মহানবমীর দিন পাড়ারই মেয়ে এক অষ্টম শ্রেণির ছাত্রীকে নিয়ে ঠাকুর দেখতে যান রতন সরকার। কিন্তু মেয়েটি কোনও কারণে ভয় পাওয়ায় তাকে বাড়িও ছেড়ে দিয়ে যান। মেয়েটি কোনও শ্লীলতাহানির অভিযোগ করেনি। কিন্তু দশমীর দিন থেকে আচমকাই গোটা এলাকায় রটে যায় রতন সরকার ওই ছাত্রীর শ্লীলতাহানি করেছেন। হুহু করে ছড়াতে থাকে গুজব। সেই গুজবই সম্ভবত মেনে নিতে পারেননি রতন সরকার। তাঁর পরিবারের অভি‌যোগক্রমে ওই ছাত্রীর বাবা সহ ৫ জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। শ্লীলতাহানির গুজব ছড়িয়ে রতন সরকারের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে। ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

News Desk

এই প্রথম আমেরিকায় স্বামী বিবেকানন্দের মূর্তি গর্বিত করল বাঙালিকে

এটাই প্রথম। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে স্বামী বিবেকানন্দের মূর্তি বসেনি। এই মূর্তি স্থাপন ভারত…

April 12, 2026

ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন আশা ভোঁসলে, জানালেন তাঁর বাড়িতে কর্মরত মহিলা

সেলেব্রিটি আশা ভোঁসলেকে তো সকলে চেনেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি কেমন ছিলেন। সেকথা অকপটে জানালেন…

April 12, 2026

অমরনাথ যাত্রা কবে থেকে শুরু, কবে পর্যন্ত চলবে, ঘোষণা হল দিনক্ষণ

বছরের খুব কম দিনের জন্যই অমরনাথ যাত্রার সুযোগ পান ভক্তরা। সেই অমরনাথ যাত্রা এ বছর…

April 12, 2026

মেষ রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মেষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

বৃষ রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত বৃষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

মিথুন রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মিথুন রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026