State

ফের প্রেমিককে সঙ্গে নিয়ে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে খুন করার অভিযোগ

উদয়ন কাণ্ড এবং মনুয়া কাণ্ড। এই দুটি ঘটনার মিলিত ছায়া দেখা গেল উত্তর দিনাজপুরের চোপড়ায়। প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। শুধু হত্যাই নয়, মৃত স্বামীকে রান্নাঘরের মাটি খুঁড়ে সেখানে পুঁতে দেওয়ারও অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রের খবর, চলতি মাসের গোড়া থেকেই বেপাত্তা ছিলেন সুদিন ওঁরাও। তাঁর স্ত্রী সরস্বতী ওঁরাওকে প্রশ্ন করেও সদুত্তর মেলেনি। অবশেষে এদিন সুদিন ওঁরাওয়ের বাড়ি থেকে দুর্গন্ধ ভেসে আসতে দেখে সন্দেহ হয় পাড়াপ্রতিবেশির। খবর যায় পুলিশে। পুলিশ এসে সুদিন ওঁরাওয়ের পচাগলা দেহ মাটি খুঁড়ে বার করে।

প্রতিবেশিদের দাবি, সরস্বতী ওঁরাওয়ের অন্য এক যুবকের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। এদিন পুলিশ এলেও প্রথমে সরস্বতী ওঁরাওয়ের খোঁজ পায়নি। পরে চোপড়ারই একটি জায়গা থেকে তাকে আটক করে পুলিশ। পুলিশের অনুমান, প্রেমিকের সঙ্গে থাকতে পথের কাঁটা সরাতে চেয়েছিল সরস্বতী। তাই প্রেমিকের সাহায্য নিয়ে স্বামীকে হত্যা করেছে সে। সরস্বতীকে আটক করতে সমর্থ হলেও এখনও বেপাত্তা তার প্রেমিক।

News Desk

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026