মনুয়া কাণ্ডকে ব্যতিক্রমী ভাবার যে কোনও কারণ নেই, তা ফের প্রমাণ করে দিল হাওড়ার ব্যাঁটরায় এক গ্যারাজ মালিকের খুনের ঘটনা। এক্ষেত্রেও স্ত্রীয়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামী খুন বলে অনুমান পুলিশের। মৃতের পরিবারেরও তাই দাবি। পুলিশ সূত্রের খবর, গত শনিবার রাতে স্থানীয় গ্যারাজের মালিক রতন নাথকে কোনও ভারী বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়। পরিবারের অভিযোগ রতনবাবুকে মারধর করে তাঁর স্ত্রী শর্মিষ্ঠা নাথের প্রেমিক রাজীব মণ্ডল। রতনবাবুর স্ত্রী শর্মিষ্ঠার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে রাজীবের। পথের কাঁটা সরাতেই খুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। শর্মিষ্ঠা নাথ ও রাজীব মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ।
স্ত্রীয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক। পথের কাঁটা সরাতে প্রেমিককে দিয়ে স্বামীকে খুন। এমন ঘটনা হালফিল পরপর নজর কাড়ছে। এর আগেও হাওড়া ও উত্তর চব্বিশ পরগনায় এমন একাধিক ঘটনার খবর সামনে এসেছিল। বধূহত্যার মত তবে কী ক্রমশ আর এক সামাজিক ব্যাধির মতই বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের ঘটনা ক্রমশ জাঁকিয়ে বসতে চলেছে? এই প্রশ্ন এখন ভাবাচ্ছে মনোবিদ থেকে সুস্থ সমাজের মানুষজনকে।
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…