State

বিয়ের ৯ মাসের মধ্যেই শ্বশুরবাড়িতে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার

বিয়ের মাত্র ৯ মাসের মধ্যেই শ্বশুরবাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল গৃহবধূর দেহ। শ্বশুরবাড়ির দাবি তিনি আত্মহত্যা করেছেন। তবে সেকথা মানতে নারাজ মৃতার পরিবার। তাঁদের পাল্টা দাবি, তাঁদের মেয়েকে বিয়ের পর থেকেই পণ সহ নানা কারণে শারীরিক নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন। তারাই তাঁদের মেয়েকে খুন করেছে। শুক্রবার রাতে খবর জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন মৃতার শ্বশুরবাড়িতে ব্যাপক ভাঙচুর চালান। বাড়ি তছনছ করার পাশাপাশি তাদের ২টি গাড়ি, বাইক ভাঙচুর করা হয়। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বেনাচিতিতে।

রাজেশ ঠাকুরের ইমারতি দ্রব্যের ব্যবসা। অবস্থাপন্ন পরিবার। এই পরিবারেই রাজেশের স্ত্রী হয়ে আসেন বৈশাখী ঠাকুর। মাত্র ৯ মাস আগে। কিন্তু তারপর থেকেই তাঁর ওপর নির্যাতন হত বলে দাবি করেছে মৃতার পরিবার। শুক্রবার ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বৈশাখী ঠাকুরের দেহ। পুলিশ তাঁর স্বামী রাজেশ ঠাকুর ও শাশুড়িকে গ্রেফতার করেছে।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026