দার্জিলিংয়ে রামকৃষ্ণ মিশনে হামলা চালাল দুষ্কৃতীরা। রায় ভিলার জানালার কাচ ভেঙে দেওয়া হয়। ভাঙচুর করা হয় রায় ভিলায় ভগিনী নিবেদিতার ঘরও। এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিবেদিতা। তাঁর সেই স্মৃতি বিজড়িত ঘর তছনছ করে দেওয়া হয়েছে। মেঝেতে ফেলে দেওয়া হয় অনেক ছবি, ভাঙচুর করা হয় আসবাব। প্রণামী বাক্সও ভেঙে ফেলে দুষ্কৃতীরা।
রাতে হওয়া এই হামলার পিছনে প্রাথমিকভাবে চুরির উদ্দেশ্যই অনুমান করছে পুলিশ। তদন্ত শুরু করেছে তারা। এদিকে ভাঙচুরের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কত তা এখনও পরিস্কার নয়। রামকৃষ্ণ মিশনের তরফে তা খতিয়ে দেখা হচ্ছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…