হকার তাণ্ডবে তছনছ আসানসোল স্টেশন

হকার উচ্ছেদকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল আসানসোল স্টেশন চত্বর। হকারদের তাণ্ডবে তছনছ হয়ে যায় স্টেশনের টিকিট বুকিং কাউন্টার। ক্ষুব্ধ হকাররা আরপিএফের একটি পোস্টও ভেঙে গুঁড়িয়ে দেয়। আরপিএফ জওয়ানদের লক্ষ করে শুরু হয় ইট বৃষ্টি। অবস্থা আয়ত্তে আনতে পাল্টা লাঠিচার্জ করে আরপিএফ। এতে বেশ কয়েকজন হকার আহত হন। রেলের নিয়ম মেনে আসানসোল স্টেশন চত্বরে কোনও হকারকে হকারি করতে দিচ্ছিল না আরপিএফ। এতে গত ছ’মাস ধরেই হকারদের মধ্যে আসন্তোষ বাড়ছিল। তাঁদের বক্তব্য এখানে তাঁরা দীর্ঘদিন ধরে হকারি করছেন। তখন কোনও সমস্যা হয়নি, তো এখন কেন তাঁদের আটকানো হচ্ছে। পাল্টা আরপিএফের যুক্তি স্টেশনে হকারি করতে দিলে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করছেন। ফলে তাঁরা সমস্যা পড়ছেন। সোমবার রাতে দুই হকার নেতাকে গ্রেফতারের পর হকারদের মধ্যে ধিকিধিকি জ্বলা আগুনে ঘৃতাহুতি পড়ে। তারপরই এদিন বেলার দিকে হকাররা ভাঙচুর শুরু করেন। স্টেশনের ফ্যানের ব্লেড পর্যন্ত বেঁকিয়ে নষ্ট করে দেন তাঁরা। হকারদের আক্রমণের হাত থেকে রেহাই পায়নি স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি দূরপাল্লার ট্রেনও। পরে পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে। কয়েকজন হকারকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ আসানসোল ডিভিশনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026