State

বিশ্বভারতী ক্যাম্পাসে ছাত্রীর ‘শ্লীলতাহানি’, প্রতিবাদে পড়ুয়া বিক্ষোভ

ফের বিশ্বভারতীর ক্যাম্পাসে বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ সামনে এল। কয়েকজন ছাত্রীর অভিযোগ বেশ কয়েকজন বাইক আরোহী যুবক তাঁদের সঙ্গে হস্টেলের বাইরে অভব্য আচরণ করে। এক ছাত্রীর জামাও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাদের বাধা দিয়ে লাভ হয়নি। অসহায় অবস্থায় বিশ্বভারতীর সুরক্ষাকর্মীদের কাছে সাহায্য চান ছাত্রীরা। কিন্তু অভিযোগ, সুরক্ষাকর্মীদের জানালেও মেলেনি কোনও সাহায্য। এরপর ঘটনা জানাজানি হওয়ার পর বিশ্বভারতীর পড়ুয়ারা বিক্ষোভে সামিল হন। সুরক্ষাকর্মীদের মারধরের অভিযোগও উঠেছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে গড়া এই শিক্ষাঙ্গনে কখনও নোবেল চুরি যায়, কখনও মাদকের নেশার আড্ডার অভিযোগ ওঠে, বহিরাগতদের অবাধ যাতায়াতের অভিযোগ ওঠে, কখনও হস্টেলে ঢুকে গুলি করে ছাত্রীকে খুন করা হয়। ফলে বাইরে থেকে আসা ছাত্রছাত্রীরা আতঙ্কে। সুরক্ষা কোথায়, সে প্রশ্নও সামনে আসছে। এদিন সকাল থেকেই বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য স্বপন দত্তের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন ছাত্রছাত্রীরা। শিকেয় উঠেছে পঠনপাঠন।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026