State

একটুর জন্য পালিয়ে গেলেন বিমল গুরুং

হাতের নাগালে পেয়েও মোর্চা নেতা বিমল গুরুং-কে হেফাজতে নিতে পারলনা পশ্চিমবঙ্গ পুলিশ। নাকের ডগা দিয়ে পালিয়ে গা ঢাকা দিলেন গুরুং। আর তা সম্ভব হল সিকিম পুলিশের বদান্যতায়। এদিন গোপন সূত্রে খবর পেয়ে সিকিমের নামচিতে হানা দেয় পশ্চিমবঙ্গ পুলিশের একটি দল। খবর ছিল বিমল গুরুং সেখানেই গা ঢাকা দিয়ে আছেন। কিন্তু সেখানে পৌঁছতে সিকিম পুলিশ রাজ্য পুলিশের পথ আটকায়। গুরুংকে পাকড়াও করতে এগোনোর চেষ্টা করলে সিকিম পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পশ্চিমবঙ্গ পুলিশের। আর সেই সুযোগেই চম্পট দেন রাষ্ট্রদ্রোহিতায় অভিযুক্ত বিমল গুরুং। এই ঘটনায় সিকিম সরকারের আচরণে ক্ষুব্ধ পশ্চিমবঙ্গ সরকার।

এদিকে এদিন গুরুং সমর্থকেরা চকবাজার এলাকায় গুরুং-এর সমর্থনে পোস্টার সাঁটেন। দার্জিলিং-এর পানিঘাটামুখী একটি গাড়ি এদিন আটক করে পুলিশ। সিকিম থেকে আসছিল গাড়িটি। গাড়ির মধ্যে থেকে পাইপগান ও কার্তুজ উদ্ধার হয়। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026