কার্শিয়ং পুরসভার চেয়ারম্যান কৃষ্ণা লিম্বুকে গ্রেফতার করল পুলিশ। শনিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। এসডিপিও-র গাড়িতে ভাঙচুরের ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়। এদিকে পাহাড়ে বন্ধ অব্যাহত। যিনি বন্ধ ১২ দিনের জন্য তুলে নেওয়ার ঘোষণা করে বিমল গুরুং, রোশন গিরিদের চক্ষুশূল হন সেই বিনয় তামাং এখন গৃহবন্দি। বিমল গুরুং অনুগামীরা তাঁকে কার্যত গৃহবন্দি করে রেখেছেন।
এদিকে বিমল গুরুং এখন পুলিশের চোখে ধুলো দিয়ে পাহাড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হওয়ায় এখন হাতে পেলেই তাঁকে গ্রেফতার করবে পুলিশ। পাহাড়ে অশান্তি ছড়ানো ও মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন অশান্তির অভিযোগে লুক আউট নোটিশ জারি হয়েছে মোর্চা নেতা রোশন গিরি ও প্রকাশ গুরুং-এর বিরুদ্ধেও।
এক সময়ে জিএনএলএফ প্রধান সুভাষ ঘিসিং-এর ছায়াসঙ্গী বিমল গুরুং ঘিসিংকে সরিয়ে আন্দোলনের রাশ নিজের হাতে নেন। পাহাড়ের নেতা হয়ে ওঠেন। বিনয় তামাং-এর সঙ্গে বিমল গুরুং-দের যে লড়াই শুরু হয়েছে তাতে এবার বিমলকে সরিয়ে বিনয় আসার রাস্তা কী পরিস্কার হচ্ছে? জল্পনা কিন্তু তুঙ্গে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…