State

বন্‌ধ প্রত্যাহার হল কই? আজও স্তব্ধ পাহাড়

গত বৃহস্পতিবার মোর্চা নেতা বিনয় তামাংয়ের বন্‌ধ প্রত্যাহারের ঘোষণার পর হাসি ফুটেছিল পাহাড়ের মানুষের মুখে। ১২ দিনের জন্য বন্‌ধ প্রত্যাহার হলেও দোকানপাট খুলবে, জিনিসপত্র মিলবে, গাড়িঘোড়া চলবে, জীবনে স্বাভাবিক ছন্দ ফিরবে এই আশায় বুক বাঁধছিলেন তাঁরা। কিন্তু সন্ধের পর বিমল গুরুং বন্‌ধ প্রত্যাহার হয়নি বলে ঘোষণার পর দোলাচলে ভুগছিলেন তাঁরা। আর সেই দোলাচল যে ভুল ছিল না তা পরিস্কার হয়ে গেল শুক্রবার সকালেই।

এদিন সকাল থেকে যেখানে পাহাড়ে স্বাভাবিক জনজীবন ফেরার কথা, সেখানে বন্‌ধের প্রকোপ যেন আরও বেড়েছে। পাহাড় জুড়ে দোকানপাট বন্ধ। যান চলাচল করছে না। মানুষ ঘর থেকেই বেশি বার হননি। শুনশান বিভিন্ন এলাকা। এরমধ্যেই কার্শিয়ংয়ে মোর্চার তরফে মিছিল বার করা হয়। স্লোগানে বিনয় তামাংয়ের বন্‌ধ প্রত্যাহারের বিরোধিতাও করা হয়। অবরোধ করা হয় পথ। রাতেই কার্শিয়ংয়ের হুইসলখোলায় বন্‌ধের সমর্থনে মিছিল করেন মোর্চা সমর্থকেরা। অভিযোগ সেই মিছিল থেকে এসডিপিও-র গাড়ি লক্ষ্য করে পাথরও ছোঁড়া হয়। সেই ঘটনায় রাতেই কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে পাহাড় জুড়ে এদিন প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিনের বন্‌ধ প্রত্যাহারের ঘোষণা নেহাই ব্যর্থ প্রমাণিত হওয়ার পর ফের বিমল গুরুং-বিনয় তামাং লড়াই সামনে এসে পড়ল। গত বৃহস্পতিবার বন্‌ধ প্রত্যাহারের কথা ঘোষণার পরই বিনয় তামাংকে দলের চিফ কো-অর্ডিনেটর পদ থেকে সরিয়ে দেয় মোর্চা নেতৃত্ব। এদিন বিনয় তামাংয়ের বাড়িও ভাঙচুর হয়। সূত্রের খবর, বিনয় তামাংকে দল থেকেও সরানো নিয়ে বিবেচনা শুরু করেছেন বিমল গুরুংরা।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026