স্কুলে দুষ্টুমির শাস্তি দিতে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেদম প্রহারের অভিযোগ উঠল ইতিহাসের শিক্ষকের বিরুদ্ধে। মারের চোটে ছাত্রের পা জুড়ে কালশিটে পড়ে গেছে। বেশ কয়েক জায়গা দগদগে। অবস্থা দেখে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন অভিভাবকরা। অভিযোগ, গত মঙ্গলবার হুগলির শ্রীরামপুরের ওই সরকারি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্ররা হৈচৈ করছিল। ইতিহাসের শিক্ষক তাদের থামাতে আসেন। ওই ছাত্রকে শাস্তি দিতে কলের পাইপ দিয়ে তাকে মারধর করেন তিনি।
বাড়িতে ফেরার পর মা-বাবা বিষয়টি দেখলেও তখনই কোনও অভিযোগ জানানোর রাস্তায় হাঁটেননি। পরদিন পাড়ার কয়েকজনের পরামর্শে ছাত্রকে হাসপাতালে ভর্তি করেন। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…