State

৩০ ভোটে হার, আত্মঘাতী নির্দল প্রার্থী

নদিয়ার কুপার্স ক্যাম্প পুরসভার ১২টি ওয়ার্ডের ১২টিই জিতেছে তৃণমূল। বিরোধী শূন্য বোর্ড গঠনে জোড়াফুলের সবচেয়ে বড় হাতিয়ারই ছিলেন কংগ্রেস ছেড়ে হালে তৃণমূলে নাম লেখানো কংগ্রেসের ডাকসাইটে নেতা শঙ্কর সিং। সেই শঙ্কর সিংয়ের হাত ধরে নদিয়ার অনেক কংগ্রেস নেতানেত্রীর সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছিলেন সুপ্রিয়া দে।

কুপার্স ক্যাম্পের ১ নম্বর ওয়ার্ডে সুপ্রিয়া দে দাঁড়ানো মানেই ছিল জয়। এবার চেয়েছিলেন তৃণমূলের হয়ে দাঁড়াতে। কিন্তু শঙ্কর সিংয়ের ছত্রছায়ায় থাকা সত্ত্বেও তিনি টিকিট পাননি। ফলে ক্ষুব্ধ সুপ্রিয়া দে ভোটে দাঁড়ান নির্দল প্রার্থী হিসাবে। ভোটের দিন কিঞ্চিত অশান্তিতেও জড়িয়ে পড়েন। তারপরও তাঁর পকেট ওয়ার্ড থেকেই জিতবেন বলে নিশ্চিত ছিলেন।

এদিন ফলাফল বার হতে দেখা যায় মাত্র ৩০ ভোটের ব্যবধানে হেরে গেছেন সুপ্রিয়াদেবী। এই পরাজয় সহ্য করতে পারেননি নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়া সুপ্রিয়া দে। বাড়ি ফিরে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেন তিনি। কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026