পথ দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যু ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল বর্ধমানের রসুলপুর। অবস্থা আয়ত্তে আনতে পুলিশকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়। স্থানীয় মানুষজনের দাবি, বৃহস্পতিবার সকালে বর্ধমানের দিক থেকে আসা একটি বালি বোঝাই লরি দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে পিষে দেয়। সাইকেলে কলেজ যাওয়ার সময় লরির ধাক্কায় মৃত্যু হয় ওই ছাত্রীর। এরপরই ছাত্রীর দেহ ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। গাছের গুঁড়ি ও কংক্রিটের ল্যাম্পপোস্ট ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পুলিশ এসে বুঝিয়ে অবরোধ তুলতে গেলে মারমুখি হয়ে ওঠে জনতা। পুলিশকে লক্ষ করে শুরু হয় ইটবৃষ্টি। অবস্থা সামলাতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেলও ছোঁড়া হয়। পরে ঘটনাস্থলে হাজির হয় আরও পুলিশ বাহিনী ও ব়্যাফ। এরপর অবস্থা কিছুটা নিয়ন্ত্রণে এলেও ক্ষোভ ধিকিধিকি জ্বলতে থাকে। গোটা এলাকা দুপুরের পরেও ছিল থমথমে। ছিল পুলিশের টহলদারি। রাস্তা পরিস্কার করে যানবাহন চলাচল সচল করতে পুলিশকেই রাস্তার ওপর পড়ে থাকা ইট পাথরের টুকরো সরাতে দেখা যায়।
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…