State

ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, আতঙ্ক বাড়ছে বীরভূমে

কিছুদিন আগেই ঝাড়খণ্ডের প্রবল বৃষ্টি ভাসিয়ে দিয়েছিল দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ঝাড়খণ্ড লাগোয়া বীরভূম। কদিন ক্ষান্ত দেওয়া পর ফের সেই ঝাড়খণ্ডে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। যা ফের আতঙ্ক বাড়াচ্ছে। ইতিমধ্যেই ময়ূরাক্ষী নদীর ওপর মাসাঞ্জোর বাঁধ থেকে জল ছাড়া শুরু হয়েছে। ১০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এছাড়া তিলপাড়া বাঁধ থেকেও প্রায় ১০ হাজার কিউসেক জল ছাড়ায় অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে।

ঝাড়খণ্ডে যেভাবে বৃষ্টি চলছে তাতে নদীগুলিতে জল বাড়তে বাধ্য। ফলে বাঁধগুলো থেকে জল ছাড়তেই হবে। যা কার্যত বীরভূমকেই বানভাসি করবে। কারণ বীরভূমের অন্যতম প্রধান নদী ময়ূরাক্ষীতে যদি জল বাড়ে তবে জেলার অন্য বেশ কিছু নদীতেও জল বাড়বে। অবস্থার দিকে কঠোর নজর রাখছে প্রশাসন।

News Desk

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026