State

বুনিয়াদপুরে প্রার্থীকে মার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভাতেও এদিন ছিল পুরভোট। সকালে ভোটগ্রহণের পর থেকে এখানে টুকটাক অশান্তির খবর মিলছিল। ৬ নম্বর ওয়ার্ডে ভোট দিতে যাওয়ার সময় সকালে বিজেপি প্রার্থী সুবোধ হাজরাকেই মারধরের অভিযোগ উঠেছে। মেরে তাঁর কান ফাটিয়ে রক্তাক্ত করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হলেও শাসকদলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

উত্তেজনা ছিল পাশের ৫ নম্বর ওয়ার্ডেও। দুষ্কৃতীদের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ সামনে এসেছে। তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। এছাড়া অন্যান্য জায়গায় বিক্ষিপ্ত অশান্তি বাদ দিলে ভোট হয়েছে শান্তিতেই।

তবে জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভার অধিকাংশ এলাকাই জলমগ্ন। ফলে এখানে ভোটগ্রহণে সমস্যা হয়েছে। সমস্যা হয়েছে ভোটারদেরও। এখানকার ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডে ভোগ্রহণ সম্ভবই হয়নি। এই ২ ওয়ার্ডে ভোটগ্রহণ করা হবে আগামী ১৬ অগাস্ট।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026