বীরভূমের নলহাটিতে এদিন পুরভোটে অশান্তি ছড়াল। এখানে প্রধান যুযুধান পক্ষ তৃণমূল ও নির্দল। নলহাটি মাধ্যমিক বিদ্যালয়ে এদিন সকাল থেকেই উত্তেজনা ছিল। এখানে ভোটকর্মীদের মারধরের অভিযোগ সামনে এসেছে। অভিযোগ মারধর করা হয়েছে প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের। এমনকি আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে বুথের মধ্যে থেকে ইভিএম তুলে নিয়ে যাওয়ার অভিযোগও সামনে এসেছে। পরে আবার ২ মহিলা সেই ইভিএম উদ্ধার করে ফেরত নিয়ে আসেন। নির্দলের তরফে তৃণমূলের দিকে আঙুল তোলা হয়েছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে।
এদিন ভোট চলাকালীন ওই বুথে এমন তাণ্ডব হয় যে ভয়ে অনেক ভোটার যেদিকে পারেন ছুট দেন। দুষ্কৃতীদের হাতে আগ্নেয়াস্ত্র দেখে আতঙ্কে দু-একজন পাশের পুকুরেও লাফ দেন। তৃণমূল ও নির্দল কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে প্রচুর পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে। এখানে খবর সংগ্রহে গিয়ে মার খেতে হয় কয়েকজন সাংবাদিককেও।
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…