State

পুর নির্বাচনে দুর্গাপুরে রক্তাক্ত পুলিশ, বোমাবাজি, অগ্নিসংযোগ

৭টি পুরসভার নির্বাচনকে কেন্দ্র করে চরমে উঠল উত্তেজনা। দিনভর মিলেছে অশান্তির খবর। দুর্গাপুর পুরসভার নির্বাচন এদিন সকালে নির্বিঘ্নে শুরু হলেও তারপর থেকেই ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয় ১৩ নম্বর ওয়ার্ডে। এখানে সকালে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে। ভোটারদের ছত্রভঙ্গ করতেই এই তাণ্ডব বলে মনে করছে পুলিশ প্রশাসন। গুলি চলারও অভিযোগ উঠেছে। তবে কোনও গুলি চলার কথা অস্বীকার করেছে পুলিশ। বহিরাগত বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। অশান্তি পাকাতে ভিনরাজ্য থেকে বিজেপি লোকজন নিয়ে এসেছে বলে অভিযোগ করেছে তৃণমূল। পাল্টা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোটে সন্ত্রাসের অভিযোগ করে জি টি রোড অবরোধ করে। ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর ফের দুপুরের দিকে কাদা রোডের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মুড়ি মুড়কির মত পাথর বর্ষণ শুরু হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় ২টি বাইকে। এক পুলিশকর্মীকে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার হয়। প্রথমে দুষ্কৃতী তাণ্ডবে পুলিশ এঁটে উঠতে না পারলেও পরে কমব্যাট ফোর্স এসে অবস্থা আয়ত্তে আনে। প্রবল বৃষ্টির মধ্যেও এলাকায় ছিল চাপা উত্তেজনা। পরে আসানসোল পুলিশ কমিশনারেটের বিশাল বাহিনী কাদা রোডের পাশের গ্রামে ঢুকে তল্লাশি শুরু করে। সঙ্গে ছিলেন কমব্যাট ফোর্সের জওয়ানরা। গ্রাম থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026