State

সমতলেও পাহাড়ি উত্তাপ, সুকনায় মোর্চা-পুলিশ ধুন্ধুমার

কয়েকদিন কিছুটা শান্ত থাকার পর ফের অগ্নিগর্ভ চেহারা নিল গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন। তবে এদিন পাহাড় নয়, আন্দোলন নেমে আসে সমতলে। সুকনায় এদিন সকালে কুকরি মিছিল বার করেন মোর্চা সমর্থকেরা। গন্তব্য ছিল দার্জিলিং মোড়। কিন্তু সেই অবধি যেতে দিলে অবস্থা জটিল আকার নিতে পারে বলে মনে করে পুলিশ সুকনা মোড়েই মিছিল আটকায়।

মিছিল আটকাতেই শুরু হয় পুলিশকে লক্ষ্য করে পাথরবর্ষণ। পাল্টা কাঁদানে গ্যাসের সেল ছোঁড়ে পুলিশ। লাঠি উঁচিয়ে মারমুখী মোর্চা সমর্থকদের দিকে তেড়েও যান পুলিশকর্মীরা। এরপরই মোর্চা সমর্থকেরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। সকাল থেকে দফায় দফায় মোর্চা পুলিশ খণ্ডযুদ্ধের পর দুপুরে অবস্থা কিছুটা শান্ত হলেও এলাকায় চাপা উত্তেজনা ছিল।

স্থানীয়দের একাংশের দাবি এদিন নাকি মোর্চা সমর্থকদের বোঝানোর চেষ্টা করলেও খোদ মোর্চা নেতাদের কথা শুনতে চাননি মারমুখী সমর্থকেরা। তবে কি ক্রমশ নেতাদের সঙ্গে নিচুতলার সমর্থকদের দূরত্ব তৈরি হচ্ছে মোর্চার অন্দরেই? প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। এদিন সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর গলাতেও শোনা গেছে একই কথা। অধীরবাবুর দাবি, পাহাড়ে গোর্খাল্যান্ড আন্দোলন মোর্চা নেতাদের হাতের বাইরে চলে গেছে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026