State

সেপটিক ট্যাঙ্কে কাঠ খুলতে ঢুকে মৃত ৩ শ্রমিক

নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হল ৩ শ্রমিকের দেহ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে নবদ্বীপের ৯ নম্বর ওয়ার্ডের উডবার্ন রোডে। পুলিশ সূত্রে খবর, এখানে একটি নতুন বাড়ি তৈরি হচ্ছিল। তারই ঢালাই সম্পূর্ণ হওয়ায় কাঠের ঠেকনা খুলে ফেলার কথা। সেইকাজই শুরু হয়েছিল শুক্রবার।

নির্মীয়মাণ বাড়িটির নবনির্মিত সেপটিক ট্যাঙ্কের ঠেকনা কাঠগুলো খুলতে এদিন সকালে ট্যাঙ্কের মধ্যে নামেন এক শ্রমিক। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ বোধ করতে থাকেন। তাঁকে সাহায্য করতে নামেন দ্বিতীয় শ্রমিক। তিনিও অসুস্থবোধ করায় তৃতীয় জন ট্যাঙ্কে নামেন। কিন্তু ৩ জনই অসুস্থ বোধ করতে থাকেন। কিন্তু তাঁদের বার করে আনার মত যথেষ্ট সরঞ্জাম না থাকায় কিছুটা সময় যায়। পরে তাঁদের উদ্ধার করা গেলেও ততক্ষণে অনেক দেরী হয়ে গেছে। ৩ শ্রমিককেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026