খানাকুলের কাছে ধান্যঘোরিতে নদীতে পারাপারের জন্য নৌকা বড় ভরসা। কিন্তু প্রবল বৃষ্টিতে নদী এখন টইটম্বুর। সেই ভরা নদীতে এদিন সন্ধেবেলা ৫০ জন যাত্রী নিয়ে পারাপার করার জন্য ছেড়েছিল নৌকা। স্থানীয় সূত্রের খবর, অন্ধকারে ভাল দেখা যাচ্ছিল না। তারমধ্যে নদীতে জলের টান ছিল। ফলে নিয়ন্ত্রণ রাখতে না পেরে পারের কাছেই একটি ঝুলে পড়া গাছে ধাক্কা খেয়ে উল্টে যায় নৌকা।
যাত্রীদের অনেকে সাঁতরে পাড়ে উঠলেও ৩ জন মহিলার খোঁজ নেই। অন্ধকার হওয়ায় উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। এদিকে রূপনারায়ণ নদের জল বেড়েছে। প্রবল স্রোতে ভেঙেছে বাঁধ। ফলে জল ঢুকছে লোকালয়ে। ৩০টি বাড়ি ভেসে গেছে। আতঙ্ক বেড়েছে আশপাশের মানুষের।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…