বুধবার দুপুর। মেঘলা দার্জিলিংয়ে বন্ধের মধ্যে অল্প কয়েকজনের আনাগোনা। সেই শুনশান রাস্তায় স্থানীয় তৃণমূল পার্টি অফিসের নিচে দাঁড়িয়ে থাকা একটি পুলিশের জিপের দিকে আচমকাই ধেয়ে আসে কয়েকজন। শুরু হয় ভাঙচুর। তখন অবশ্য গাড়িতে কেউ ছিলেন না। ভাঙচুরের পর গাড়িটিতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় আঙুল উঠেছে সেই মোর্চা সমর্থকদের দিকেই।
এখানেই শেষ নয় মোর্চার অগ্নিসংযোগের ধারাবাহিকতা অব্যাহত। গত মঙ্গলবার কার্শিয়ংয়ের রাজরাজেশ্বরী কমিউনিটি হলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই কমিউনিটি হলটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। শতাব্দী প্রাচীন হলটি পাহাড়ের বহু ইতিহাসের সাক্ষী। এদিকে কার্শিয়ংয়েই আগুন দেওয়া হয় সরকারি ট্যুরিস্ট লজে। যদিও আগুন লাগানোর সব অভিযোগ অস্বীকার করেছে মোর্চা নেতৃত্ব। গোর্খাল্যান্ডের দাবিতে মিছিল এদিনও বার হয়। নারী মোর্চার তরফে দার্জিলিংয়ে এদিন মিছিল করা হয়।
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…