স্কুলের পাশের তিলখেতে আগুন লেগে অসুস্থ শতাধিক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার সুদপুর হাইস্কুলে। স্কুলের পাশেই বিশাল খেতজমি। সেখানেই তিল চাষ হয়েছিল। সেই খেতে এদিন আচমকা আগুন লাগে। আগুন থেকে যে ধোঁয়া বের হয় তা স্কুলের ক্লাসঘরে প্রবেশ করে। আর তাতেই অসুস্থ হয়ে পড়ে স্কুলের শতাধিক ছাত্রী। শুরু হয় প্রবল শ্বাসকষ্ট।
ছাত্রীদের মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বাকি অসুস্থ পড়ুয়াদের জন্য স্কুলেই চিকিৎসকেরা হাজির হন। চলে প্রাথমিক শুশ্রূষা। এদিকে কীভাবে এই ঘটনা ঘটল তা দেখতে এদিন স্কুলে হাজির হন প্রশাসনের পদস্থ আধিকারিকরা। কে বা কারা তিলখেতে আগুন ধরিয়েছে তারও খোঁজ শুরু হয়েছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…