State

সংঘর্ষ, মৃত্যু, আগুন, ফের ভয়ংকর পাহাড়

শুরু হয়েছিল মিরিকে তৃণমূলের দখলে থাকা ওয়ার্ডে মোর্চার মিছিল থেকে। অভিযোগ গত সোমবার বিকেলে মিছিল করার সময় আচমকাই মিছিল থেকে কয়েকজন মোর্চা সমর্থক বেরিয়ে এসে তৃণমূল সমর্থকদের ওপর চড়াও হন। অবস্থা উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয়ে যায় তৃণমূল-মোর্চা সংঘর্ষ। দফায় দফায় সংঘর্ষ রাত পর্যন্ত গড়ায়। এই অবস্থায় পুলিশ এসে রবার বুলেট, কাঁদানে গ্যাস ছুঁড়ে অবস্থা আয়ত্তে আনার চেষ্টা করে। মোর্চার অভিযোগ এই সময়ে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। গুলিতে এক মোর্চা সমর্থকের মৃত্যু হয়। যদিও প্রশাসনের তরফে পুলিশের গুলি চালানোর কথা অস্বীকার করা হয়েছে।

এদিকে মোর্চা সমর্থকের মৃত্যুর প্রতিবাদে এদিন সকালেও মোর্চা সমর্থকদের তাণ্ডব অব্যাহত। অভিযোগ কার্শিয়ংয়ের ১৭ মাইলে একটি পঞ্চায়েত অফিসে আগুন লাগিয়ে দেন মোর্চা সমর্থকেরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে মোর্চা। সবমিলিয়ে পাহাড় থমথমে। এদিকে পরবর্তী রণনীতি স্থির করতে মঙ্গলবার সকালে বৈঠকে বসেন মোর্চা নেতৃত্ব।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026