২ আদিবাসী কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনায় কেন অভিযুক্তরা এখনও গ্রেফতার হলনা? এই প্রশ্ন তুলে গত শুক্রবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে ঢুকে আসেন হাজার খানেক আদিবাসী। চলে অবাধে ভাঙচুর। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। ফেরার সময় হাতের কাছে যে দোকানই খোলা পেয়েছেন তাতেই ভাঙচুর চালান আদিবাসী যুবকরা। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি স্বীকার করতে হয়।
শনিবার সেই ব্যবসায়ীরাই কার্যত অচল করে দিলেন রায়গঞ্জ। তাঁদের অভিযোগ, গত শুক্রবার যখন এভাবে তাঁদের দোকান ভাঙচুর হচ্ছিল তখন নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল পুলিশ। তাদের কোনও সুরক্ষা নেই। প্রতিবাদে এদিন রায়গঞ্জের সব দোকানের শাটার ছিল নামানো। ব্যবসায়ীরা রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন। রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ চলে।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…