State

পুলিশকে গুলি করল পুলিশ!

কর্তব্যরত এএসআইকে গুলি করলেন থানার কনস্টেবল। ঘটনাটি ঘটেছে হুগলির ডানকুনিতে। অভিযুক্ত কনস্টেবল শত্রুঘ্ন সিংহকে গ্রেফতার করা হয়েছে। আহত এএসআই বিশ্বনাথ চক্রবর্তী হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রের খবর, ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাত ৮টা নাগাদ। ২ নম্বর জাতীয় সড়কের ওপর অপেক্ষা করছিল পুলিশের একটি পাইলট কার। গাড়ির মধ্যে ছিলেন এএসআই বিশ্বনাথ চক্রবর্তী, কনস্টেবল শত্রুঘ্ন সিংহ ও গাড়ির চালক।

বিশ্বনাথবাবু ও শত্রুঘ্নবাবুর মধ্যে প্রবল বচসা শুরু হয়। অভিযোগ তারপরই নিজের সার্ভিস রিভলবার থেকে এএসআই-কে গুলি করেন শত্রুঘ্নবাবু। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে পুলিশের মধ্যেই এমন গুলি চলার ঘটনায় কিছুটা অস্বস্তিতে গোটা পুলিশ প্রশাসনই।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026