বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের মূল চক্রীদের অন্যতম নাম ছিল নাসিরুল্লা। হাতকাটা নাসিরুল্লা বলেই অধিক পরিচিত বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতের এই নেতা। এনআইএ সূত্রের খবর, তাকে বাংলাদেশ পুলিশ গ্রেফতার করতে পেরেছে বলেই তাদের জানানো হয়েছে। বাংলাদেশ থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। খাগড়াগড় কাণ্ডের পর নাসিরুল্লাকে ধরতে বা তার সম্বন্ধে খবর দিতে পারলে এনআইএ ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। এক কথায় নাসিরুল্লার মাথার দাম ধার্য হয়েছিল ১০ লক্ষ টাকা। সেই কুখ্যাত জঙ্গিকে বাংলাদেশ পুলিশ গ্রেফতার করেছে বলে এনআইএ-কে জানিয়েছে। যতদ্রুত সম্ভব এ বিষয়ে এনআইএ-র একটি দল বাংলাদেশ রওনা দিচ্ছে। নাসিরুল্লাকে ভারতে ফেরানোরও বন্দোবস্ত দ্রুত করতে পারে এনআইএ।
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…