State

কালিম্পংয়ে সুপার মার্কেটে পেট্রোল বোমা, দার্জিলিংয়ে বিশাল মিছিল মোর্চার

এদিন ফের উত্তপ্ত হল পাহাড়। গত কদিনে মোর্চা মিছিল বার করেছে। ছোট ছোট বাচ্চাদের মিছিলে সামিল করে সমালোচনাও কুড়িয়েছে। তবে হিংসাত্মক পথে পা বাড়ায়নি। এদিন ফের সেই পথে হাঁটল তারা। তবে দার্জিলিং নয়, কালিম্পংয়ে। এদিন গোর্খাল্যান্ডের দাবিতে কালিম্পংয়ে কুকরি মিছিল বার করে যুব মোর্চা। শহর ঘুরে সুপার মার্কেটের সামনে হাজির হয় তারা। অভিযোগ তখনই মিছিল থেকে সুপার মার্কেট লক্ষ্য করে পেট্রোল বোমা ছোঁড়া হয়। ফলে মার্কেটে আগুন লেগে যায়। এই সুপার মার্কেটেই স্থানীয় তৃণমূল কার্যালয় রয়েছে। আগুন নেভাতে হাজির হয় দমকল। বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও আগুন লাগানোর কথা অস্বীকার করেছে মোর্চা। এদিন মোর্চার মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। পাল্টা পুলিশও লাঠিচার্জ করে মোর্চা সমর্থকদের ওপর। মারমুখী মোর্চা সমর্থকদের আটকাতে কাঁদানে গ্যাসও ছুঁড়তে হয় পুলিশকে। এদিকে এদিন দার্জিলিংয়েও বিশাল মিছিল করে মোর্চা। মিছিলে হাজির ছিলেন কয়েক হাজার মানুষ। সকলের গলায় ছিল গোর্খাল্যান্ডের দাবি। তবে আন্দোলনের পাশাপাশি জিএনএলএফ-মোর্চা দূরত্ব কিন্তু বাড়ছে। মোর্চার তরফে জিএনএলএফ-কে তাদের অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে।

 

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026