State

পুরীতে হাওড়ার কাউন্সিলরের রহস্যমৃত্যু, হোটেলের বারান্দা থেকে উদ্ধার দেহ

পুরীতে গিয়েছিলেন উল্টোরথের ছুটি কাটাতে। সঙ্গে ছিলেন অন্য কাউন্সিলর বন্ধুরা। কিন্তু পুরী থেকে আর বাড়ি ফেরা হলনা। হোটেলের একতলায় বারান্দা থেকে উদ্ধার হল হাওড়া পুরসভার ১নং বরোর চেয়ারম্যান তথা ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রজত সরকারের দেহ। পুলিশ সূত্রের খবর, চক্রতীর্থের দিকে এই হোটেলের ৩ তলার ৩০৮ নম্বর ঘরে একাই ছিলেন রজতবাবু। অন্যান্য ঘরে তাঁর অন্য কাউন্সিলর বন্ধুরা। এদিন রজতবাবুর দেখা না পেয়ে খোঁজ শুরু করেন তাঁরা। তারপরই একতলার বারান্দায় একটি বাঁশের ওপর পড়ে থাকতে দেখা যায় দেহটি। পুলিশের প্রাথমিক অনুমান, রজতবাবুর ঘরের সামনের তিনতলার বারান্দা থেকে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে তাঁর। ওই বারান্দা থেকে মদের বোতল, সিগারেটের প্যাকেট ও কাজুবাদাম উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনা নিছকই দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য আছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

 

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026