State

কন্যা সন্তান, নির্যাতন এবং এক ‘আত্মহনন’

কন্যা সন্তান জন্মানোয় গৃহবধূর ওপর অত্যাচারের ঘটনা সামনে এল। অভিযোগ নদিয়ার চাকদহের বাসিন্দা বেবি দে-র সঙ্গে ২০১২ সালে বিয়ে হয় বালিয়ার কৌশিক রায়ের। বিয়ে বেশ ধুমধাম করেই হয়েছিল। তারপরও সব ঠিকঠাক ছিল। কিন্তু সমস্যা শুরু হয় কন্যা সন্তান হওয়ার পর থেকে। কন্যা সন্তান জন্ম দেওয়ার ‘অপরাধ’-এ তারপর থেকে গৃহবধূর সঙ্গে চূড়ান্ত খারাপ ব্যবহার ও নির্যাতন শুরু করে তাঁর শ্বশুরবাড়ির লোকজন। রাগে, অপমানে বাপের বাড়ি চলে যান বেবি। কিছুদিন আগে তাঁকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনে স্বামী কৌশিক। স্বামীর ঘর করতে ফিরেও আসেন বেবি। কিন্তু ফের শুরু হয় অত্যাচার। গত রবিবার বেবির বাড়িতে ফোন করে জানানো হয় তাঁদের মেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। বেবির বাড়ির লোকজন এসে দেখেন সিলিং থেকে ঝুলছে বেবির দেহ। ঘটনার পরই থানায় গিয়ে আত্মসমর্পণ করে মৃতার স্বামী। পরে তার শাশুড়ি শান্তি রায়কেও গ্রেফতার করে পুলিশ। বেবির দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।

 

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026