প্রতীকী ছবি
কীটনাশক খেয়ে আত্মহত্যা করল নবম শ্রেণির এক ছাত্রী। তার পরিবারের অভিযোগ এক যুবকের লাগাতার উত্ত্যক্ত আচরণের কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে তাঁদের মেয়ে। পুলিশ সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করা শুরু করেছিল এক যুবক। গত শনিবার রাতে টিউশন থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত যুবক ওই ছাত্রীকে নিজের বাড়িতে জোর করে তুলে নিয়ে যায়। কিন্তু যুবকের বাড়ির লোকজন তাতে আপত্তি জানাতে ছাত্রীকে মধ্যরাতে ফের বাড়িতে ফিরিয়ে দেয় ওই যুবক। রবিবার সকালে ফের সে ছাত্রীর বাড়িতে হাজির হয়। সেখানেও ছাত্রীকে উত্ত্যক্ত করার চেষ্টা করে সে। পরে ওই যুবক মেয়েটির বাড়ির লোকের প্রতিরোধের মুখে চলে গেলে মেয়েটি কীটনাশক খায়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জলপাইগুড়ির ধূপগুড়ির এই ঘটনা এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মেয়েটির পরিবারের লোকজন ওই যুবকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। যুবক পলাতক।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…