পুলিশের গাড়িতে রং, বেদম মার বাবাকে

দোলের সকালে রং খেলতে গিয়ে বছর আষ্টেকের শিশুর ছোঁড়া রং ছিটিয়ে লাগে পুলিশের গাড়িতে। অভিযোগ এই অপরাধে ওই শিশুর বাবাকে বেদম প্রহার করে পুলিশ। তাঁকে থানাতে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে আর একপ্রস্ত পুলিশের মারের শিকার হন পেশায় চাকদহ চন্দ্রকিশোর বিদ্যাপীঠের শিক্ষক ওই ব্যক্তি। সব কিছুই ঘটে ওই শিশুটির সামনে। বাবাকে এভাবে মার খেতে দেখে শিশুটি মানসিক দিক থেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এদিন সকালে পার্কে ছেলের সঙ্গে রং খেলার  সময় ছেলের ছোঁড়া রং গিয়ে লাগে পাশ দিয়ে যাওয়া একটি পুলিশের গাড়িতে। গাড়ি থেকে নেমে আসেন কল্যাণী থানার এএসআই। শিশুটিকে মারধর করা সম্ভব নয়। তাই তার বাবকেই মারতে শুরু করেন তিনি। পুলিশের গাড়িতে রং ছেটানোর অভিযোগে তাঁকে থানাতেও নিয়ে যাওয়া হয়। প্রহৃতের অভিযোগ শুধু যথেচ্ছ মার নয়, সঙ্গে চলে অকথ্য গালিগালাজ।  পরে কল্যাণী থানার আইসির হস্তক্ষেপে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026