State

কাকভোরে রেলে কাটা পড়লেন ৩ মাছ ব্যবসায়ী

দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে রেল লাইনের ধারে মাছের বাজার নতুন নয়। বেশ কয়েকবার এখান থেকে মাছের বাজার তুলে দেওয়ার পরও যে কে সেই। কদিন গেলেই ফের সকলে মাছের পসরা সাজিয়ে লাইনের ধারেই বসে পড়েন। রবিবার সকাল তখন ৬টা। চম্পাহাটির রেল লাইনের ওপরই বসে পড়েছিলেন ৩ মাছ ব্যবসায়ী। বিকিকিনিও চলছিল। এমন সময় আচমকাই চলে আসে ক্যানিং লোকাল। পালাবার সময় পাননি ৩ জন। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। মৃতদের মধ্যে ২ জন সম্পর্কে ভাই-বোন। মৃতরা সকলেই স্থানীয় তাড়দহের বাসিন্দা। রেলের লাইনের ওপর ঝুঁকি নিয়ে এভাবে মাছের বাজার বসাতেই দুর্ঘটনা বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026