গত সোমবার ইদের দিন থেকেই গরম হচ্ছিল পরিস্থিতি। সেটাই চরমে পৌঁছল মঙ্গলবার। মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী কার্যত রণভূমিতে পরিণত হয়েছে। সূত্রের খবর, এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এদিন দু’পক্ষ সম্মুখসমরে নামে। সবুজে ভরা ক্ষেত জমি এদিন রণভূমির চেহারা নেয়। একে অপরের দিকে বোমা, গুলি নিয়ে আক্রমণ করে। দফায় দফায় সংঘর্ষে এক ব্যক্তির পেটে গুলি লাগে। অন্য একজন বোমায় আহত হন। এঁদের ২ জনের অবস্থাই গুরুতর হওয়ায় তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষে দু’পক্ষের আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ এসে অবস্থা কিছুটা আয়ত্তে আনে। ৪ জনকে গ্রেফতার করা হয়। প্রচুর পুলিশ থাকার দুপুরের পর অবস্থা কিছুটা আয়ত্তে এলেও চাপা উত্তেজনা রয়েছে গোটা বাসন্তী এলাকা জুড়ে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…