State

চকবাজারে কয়েক হাজার মানুষের মিছিল করল মোর্চা

মোর্চার ডাকে দার্জিলিংয়ে বন্‌ধ এদিন ১৩ দিনে পা দিল। এদিনও গোটা দার্জিলিং শহরটা থমথম করছে। কোথাও যানবাহনের দেখা নেই। খোলেনি দোকানপাট। এরমধ্যেই এদিন মোর্চার কয়েক হাজার সমর্থক রাস্তায় নামেন। পালতেবাস, সিংমারি ও দার্জিলিং স্টেশন থেকে মিছিল করে তাঁরা চকবাজারে জমায়েত করে জেলাশাসকের দফতরের দিকে এগোন। কয়েক হাজার সমর্থকের ভিড়ে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। যদিও মোর্চার আন্দোলনের পুরোভাগে সবসময়েই মহিলাদের প্রাধান্য প্রথম দিন থেকে চোখে পড়েছে। এদিনও তার অন্যথা হয়নি। মিছিলকে কেন্দ্র করে প্রচুর পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হয়েছিল। তবে শান্তিপূর্ণ মিছিল হওয়ায় কোনও অশান্তি ছড়ায়নি। মিছিলকারীদের মুখে ছিল স্লোগান। মোদী সরকারের কাছে ন্যায় বিচার চাওয়ার পাশাপাশি ছিল রাজ্য সরকারের বিরুদ্ধে প্রবল ক্ষোভ। এদিকে এদিন সমতলে শিলিগুড়িতেও বাসের দেখা কমই মিলেছে। শিলিগুড়ি থেকে সিকিমগামী বাস সম্পূর্ণ বন্ধ। ফলে বেজায় সমস্যায় পড়েন পর্যটকেরা।

 

News Desk

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026