State

সালিশি সভায় মারধর, রেললাইনের ধারে প্রেমিক কিশোরের দেহ ঘিরে রহস্য

রেললাইনের ধার থেকে উদ্ধার হল কিশোরের দেহ। যে ঘটনায় রিজওয়ানুর কাণ্ডের ছায়া দেখছেন অনেকে। ঘটনা পরম্পরাও তেমনই ইঙ্গিত বহন করছে। ১৭ বছরের শ্রীবাস মণ্ডল চুঁচুড়ার মৌলিপাড়ার বাসিন্দা। তার সঙ্গে পাড়ার একটি মেয়ের সম্পর্ক গড়ে ওঠে। আর সেটাই তার কাল হল। মেয়েটির বাড়ির লোকজনের শ্রীবাসের সঙ্গে তার সম্পর্কে ঘোর আপত্তি ছিল। শ্রীবাসের দাদার অভিযোগ বেশ কয়েকবার মেয়ের বাড়ির লোকজন শ্রীবাসকে মারধরও করে। তাতেও তাকে মেয়েটির সঙ্গে সম্পর্ক রাখা থেকে বিরত করতে না পেরে অবশেষে গত বুধবার সালিশি সভা বসানো হয়। সেখানেও পঞ্চায়েত সদস্যদের সামনে শ্রীবাস ও তার দাদাকে মারধর করে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। শ্রীবাসের জন্য তার বাড়ির সকলেও ক্ষমা চাইতে হয়। বাড়ির লোকেদের অভিযোগ, সালিশি সভা শেষ হওয়ার পর কৃষ্ণ ভক্ত নামে এক স্থানীয় যুবক শ্রীবাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে শ্রীবাসের কোনও খোঁজ ছিলনা। পরে খুঁজতে বেরিয়ে তার দেহ চুঁচুড়ার কাছে রেল লাইনের ধার থেকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয়। ঘটনার খবর জানাজানি হতে মেয়েটির বাড়িতে ভাঙচুর চালান উত্তেজিত জনতা। বাড়ির ২ জনকে আটকও করেছে পুলিশ। মৃত শ্রীবাসের বাড়ির অভিযোগ শ্রীবাসকে দিনের পর দিন ওই মেয়েটির বাড়ির লোকজন খুনের হুমকি দিচ্ছিল। তবে শ্রীবাসের মৃত্যু খুন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

 

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026