জিটিএ থেকে মোর্চা সদস্যদের ইস্তফা ছিল সময়ের অপেক্ষা। সেই অপেক্ষায় এদিন ইতি টানল তারা। মোর্চা নেতা রোশন গিরি সহ ৪৩ জন মোর্চা সদস্য জিটিএ থেকে ইস্তফা দিলেন। বিমল গুরুং জানিয়েছেন, জিটিএ থেকে ইস্তফার পর পাহাড় নিয়ে আরও বড় আন্দোলনের পথে যাবে মোর্চা। বন্ধ শিথিল করা হবে না বলেও পরিস্কার করে দিয়েছেন মোর্চা সুপ্রিমো। এদিকে মোর্চার বন্ধে এদিনও পাহাড় থমথমে। পর্যটন থেকে চা বাগান সর্বত্রই আর্থিক ক্ষতির চাপা হাহাকার। বহু মানুষ হাপিত্যেশ করে বসে আছেন কবে মিটবে সমস্যা। স্বাভাবিক হবে জনজীবন। ফের কাজে ফিরবেন তাঁরা। এদিকে মোর্চার তরফে পরিস্কার জানানো হয়েছে, একটি মাত্র এজেন্ডাকে সামনে রেখে বন্ধ চলবে। আর গোর্খাল্যান্ড ইস্যুতে তাঁরা রাজ্যের সঙ্গে কোনও আলোচনায় যাবেন না। কেবল কেন্দ্রের সঙ্গে এ বিষয়ে কথা বলতে চান তাঁরা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…