State

পাহাড়ে বন্ধ ইন্টারনেট, কেবল পরিষেবা

পাহাড়ে বন্‌ধ চলছে। মোর্চার ডাকা বন্‌ধে অচল পরিস্থিতি। এর আগে সিংমারিতে মোর্চার তাণ্ডবের পর পাহাড়ে এখন শ্মশানের নীরবতা। সিংমারির ঘটনার পরই প্রশাসনিক কারণে পাহাড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় প্রশাসন। যাতে আন্দোলন সোশ্যাল সাইটের দ্বারা প্রভাবিত না হয় বা সোশ্যাল সাইট বা ইন্টারনেটকে কাজে লাগিয়ে যাতে দ্রুত মোর্চা একত্র হয়ে তাণ্ডব চালাতে না পারে সেকথা মাথায় রেখেই এই বন্দোবস্ত বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। সেইসঙ্গে বিজ্ঞপ্তি জারি করে বন্ধ করে দেওয়া হল কেবল সার্ভিসও। স্থানীয় বা জাতীয় নিউজ চ্যানেলও দেখা যাবে না পাহাড়ে। বন্ধ থাকবে কেবল পরিষেবা। আপাতত ২৭ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। এদিকে এদিন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, ইন্টারনেট বা কেবল তো দেখার জিনিস। পাহাড়ে তিনি শুনেছেন শিশুর খাবার পর্যন্ত অমিল। মানুষের খাবারে টান পড়েছে। এই অবস্থা চলা উচিত নয় বলেই মোর্চাকে বার্তা দিয়েছেন পার্থবাবু। এর মধ্যে দিয়ে বন্‌ধ তুলে জনজীবন স্বাভাবিক করার বার্তাও সুস্পষ্ট।

 

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026