State

ফের পুলিশের ঘেরাটোপ থেকে পালাল বন্দি

রাজ্য পুলিশের দক্ষতা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে বন্দি পালানোর ঘটনা। কাঁথি, বেলঘড়িয়া পরপর বন্দি পালানোর ঘটনায় আঙুল কিন্তু উঠেছে পুলিশের দিকেই। অনেকে পুলিশি যোগসাজশের প্রশ্নও তুলে দিয়ে রাজ্য পুলিশকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন। এই অবস্থায় পুলিশের অস্বস্তি আরও বাড়িয়ে আসানসোলে পুলিশের নজরদারি এড়িয়ে আসানসোল জেলা হাসপাতালের পুলিশ সেল থেকে পালাল বিচারাধীন বন্দি। শাশুড়িকে গুলি থেকে শিশু অপহরণ, এমন বহু মামলায় অভিযুক্ত মহম্মদ সাহাবুদ্দিনকে চলতি বছরেই গ্রেফতার করা হয় চিত্তরঞ্জন থেকে। তার বিচার চলছিল। বিচারাধীন বন্দি অবস্থায় অসুস্থতার কারণে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি কার হয় তাকে। সূত্রের খবর গতকাল রাতে নার্স তাকে ওষুধ দেওয়ার পর সে ঘুমিয়ে পড়ে। তারপর এদিন সকালে নার্স গিয়ে দেখেন বেড খালি। পুলিশের প্রহরা থাকা সত্ত্বেও কিভাবে একজন বন্দি এভাবে রাতের অন্ধকারে পালাল তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি বন্দির খোঁজে জোরদার তল্লাশি শুরু হয়েছে।

 

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026