State

পারিবারিক বিবাদের জের, মা ও ২ সন্তানকে পুড়িয়ে হত্যা, কাঠগড়ায় কাকা

হাসেম আলি ও ইসমাইল ২ ভাই। দুই পরিবারের বাসও একটা বাড়ির ব্যবধানে। ২ ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল বেশ কিছুদিন ধরেই। স্থানীয়দের অভিযোগ পারিবারিক এই বিবাদে হাসেমের পরিবারকে পুড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছিল ইসমাইল। সেই হুমকিই কী তবে পাশবিক বাস্তবে পরিণত হল? পশ্চিম মেদিনীপুরের ঘাটালের আনন্দপুরে বৃহস্পতিবার রাতে হাসেমের স্ত্রী ফতেমা বিবি, ১৮ বছরের মেয়ে রেশমি ও ১৫ বছরের ছেলে রাজীবকে নিয়ে ঘরে ঘুমচ্ছিলেন। হাসেম কর্মসূত্রে বাইরে ছিলেন। অভিযোগ সেই সময়ে বাড়ির বাইরের দরজায় তালা ঝুলিয়ে জানালা দিয়ে ঘরের মধ্যে কেরোসিন ছড়িয়ে আগুন ধরিয়ে দেয় ইসমাইল। বাইরে তালা থাকায় ঘর থেকে বার হতে না পেরে আগুনে ঝলসে যায় রেশমি ও রাজীব। তাদের বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে যান মা ফতেমাও। ইসমাইল এতটাই পরিকল্পনা মাফিক এই কাণ্ড করে যে প্রতিবেশিরাও যাতে দাদার পরিবারকে বাঁচাতে না পারেন সেজন্য তাঁদের বাড়িতেও বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয় সে। এই ঘটনায় ২ সন্তানের মৃত্যু হলেও মা ফতেমা বিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন। ঘটনার পরই ক্ষুব্ধ প্রতিবেশিরা ইসমাইলের গোটা বাড়ি ভাঙচুর করেন। আগুনও লাগিয়ে দেওয়া হয়। একটা পরিবারকে এভাবে পুড়িয়ে মারা কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা। এদিকে ঘটনার পর থেকেই পলাতক ইসমাইল ও তার পরিবার।

 

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026