প্রতীকী ছবি
বীরভূমের রামপুরহাটে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। মৃত যুবকের নাম গোপাল দাস। পেশায় গৃহশিক্ষক গোপাল নেশায় ক্রিকেট পাগল। পরিবারের দাবি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জুয়ায় টাকা লাগিয়ে হেরে যান গোপাল। টাকার অঙ্ক লক্ষাধিক। ভারত-বাংলাদেশ ম্যাচে জুয়ায় টাকা লাগিয়ে এই হারে বিপর্যস্ত হয়েই আত্মহত্যার পথ বেছে নেন তিনি। পরিবারের আরও দাবি, এর আগেও ৪ লক্ষ টাকার ওপর ক্রিকেট জুয়ায় হেরেছিলেন তিনি। তখন পরিবারের সকলে টাকা তুলে তাঁকে সে যাত্রায় রক্ষা করেন। পুলিশ সূত্রের খবর, গোপালের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেখানে তিনি পরিবারকে সমস্যায় না ফেলতেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন বলে উল্লেখ রয়েছে। অস্বাভাবিক এই মৃত্যুর পর পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তদন্ত শুরু হয়েছে।
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…