দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে স্বামী ও ছেলের মাথায় বন্দুক ঠেকিয়ে তাদের পাশের ঘরে বন্ধ করে স্ত্রীকে গণধর্ষণ করল ২ ব্যক্তি। অভিযুক্তদের মধ্যে ১ জনকে গ্রামবাসীরা ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন। অন্যজন পলাতক। পুলিশ সূত্রের খবর, কয়েকদিন আগে স্বামী ও সন্তানের সঙ্গে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন ওই মহিলা। গত মঙ্গলবার রাতে তাঁদের ঘরে ঢুকে পড়ে স্থানীয় ২ যুবক। তাদের মুখও চেনা। ঢুকেই স্বামী ও ছেলের মাথায় বন্দুক ঠেকিয়ে তাদের পাশে ঘরে বন্ধ করে দেয় তারা। তারপর শুরু হয় ওই মহিলার ওপর পাশবিক নির্যাতন। গণধর্ষণের পর তারা পালানোর সময় চিৎকারে গ্রামবাসীরা বেরিয়ে আসেন। ধরে ফেলেন অভিযুক্ত ১ জনকে। ক্ষুব্ধ গ্রামবাসীরা ওই যুবকদের একটি মোটরবাইকও জ্বালিয়ে দেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…