প্রতীকী ছবি
গলার নলি কাটা অবস্থায় হাওড়ার ঘুসুরি থেকে উদ্ধার হল এক তরুণীর দেহ। রক্তাক্ত ও মৃত অবস্থায় তরুণীর দেহ উদ্ধার হয়। মৃতার পরিবারের দাবি, তরুণীর সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু হালে ওই তরুণী জানতে পারেন ওই যুবক বিবাহিত। ফলে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাদের ঘনিষ্ঠ মুহুর্তের ছবি দেখিয়ে ওই তরুণীকে ব্ল্যাকমেল করতে শুরু করে ওই যুবক। এদিনও ওই যুবকের সঙ্গে ফোনে ঝগড়া হচ্ছিল ওই তরুণীর। পরিবারের দাবি, সেইসময়ে আচমকাই রান্নাঘরে গিয়ে ছুরি দিয়ে নিজের গলার নলি কেটে দেন ওই তরুণী। রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মালিপাঁচঘড়া থানায় প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেছে তরুণীর পরিবার। ঘটনার পর থেকেই পলাতক প্রেমিক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…