রবিবার বেলায় আসানসোলের একটি টায়ারের গুদামে আগুন লেগে উত্তেজনা ছড়াল। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। এদিকে টায়ার ও বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ভয়াবহ চেহারা নেয়। খোলা জানালা দিয়ে গলগল করে কালো ধোঁয়া বার হতে থাকে। দমকলের ৬টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। দমকলের প্রাথমিক ধারণা শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। ঘটনার খবর পেয়ে সেখানে হাজির হন আসানসোলের মেয়র জিতেন্দ্র কুমার তিওয়ারি। নিজে দাঁড়িয়ে থেকে আগুন নেভানোর কাজের তদারকিও করেন তিনি। জলের সমস্যা থাকায় আগুন নেভাতে দমকলকে কিছুটা বেগ পেতে হয়। ফলে তারা কেমিক্যাল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…