State

কয়েক ঘণ্টার ব্যবধানে ১৮০ ডিগ্রি ঘুরে ফের বন্‌ধের রাস্তায় বিমল গুরুং

কয়েক ঘণ্টা আগেই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন গত শুক্রবার পাহাড়ে ১২ ঘণ্টার বন্‌ধ তাঁরা ডাকেননি। ডেকেছিল যুব মোর্চা। তাঁরা বন্‌ধ করবেন না। বন্‌ধের কারণে পর্যটকদের অসুবিধার জন্য তাঁদের কাছে ক্ষমাও চেয়েছিলেন। মোর্চা সুপ্রিমো বিমল গুরুং একথা বলার কিছুক্ষণের মধ্যেই পাতলেবাসে মোর্চার বৈঠক বসে। নেতৃত্বে ছিলেন বিমল গুরুং। উপস্থিত ছিলেন মোর্চা নেতা রোশন গিরি সহ মোর্চার অন্যান্য নেতারা। সেখানে দীর্ঘ বৈঠকের শেষে ফের বন্‌ধের রাজনীতির রাস্তাতেই হাঁটলেন বিমল গুরুং। নিজের আশ্বাসকে কয়েক ঘণ্টার ব্যবধানে ভেঙে জানিয়ে দিলেন আগামী সোমবার থেকে পাহাড়ে অনির্দিষ্টকালের জন্য বন্‌ধের ডাক দিচ্ছেন তাঁরা। তবে এক্ষেত্রে পাহাড়ের মানুষের মন রেখেই বন্‌ধের পথে হেঁটেছে মোর্চা। যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে! মোর্চা হাড়ে হাড়ে জানে পাহাড়ের ভরা মরসুমে বন্‌ধ ডাকলে পাহাড়ের আমজনতার রুটিরুজিতে টান পড়বে। যা তাঁরা কোনও মতেই মেনে নেবেন না। ফলে বিমল গুরুংদের পায়ের তলার সমর্থন আলগা হবে। তাই সোমবার থেকে বন্‌ধে কেবল সরকারি দফতরগুলিকে টার্গেট করেছেন তাঁরা। অর্থাৎ বন্‌ধ হবে ঠিকই তবে সেটা রাজ্য ও কেন্দ্রীয় সরকারি দফতরে সীমাবদ্ধ থাকবে। সেগুলি খুলতে বা কাজ করতে দেওয়া হবে না। বন্‌ধের আওতার বাইরে থাকবে পর্যটন, পরিবহণ, হোটেল, রেস্তোরাঁ, স্কুল-কলেজ। ফলে জনজীবন বা পর্যটনে কোনও প্রভাব না ফেলেই সরকারের ওপর চাপ সৃষ্টির রাস্তা খুঁজে বার করল মোর্চা। মুখ্যমন্ত্রী এদিনই পাহাড় থেকে সমতলে এসে জানিয়ে দেন তিনি কোনওমতেই আর আপোষের রাস্তায় হাঁটবেন না। আপোষ ভালর জন্য করা হয়। কিন্তু বোমা, গুলি নিয়ে কোনও ভাল হয়না। আইন আইনের পথে চলবে বলেও জানিয়ে দেন তিনি। মোর্চাকে কার্যত হুঁশিয়ারি ছুঁড়ে জানিয়ে দেন বন্‌ধ বেআইনি। তাই তিনি তা মেনে নেবেন না। তারপরই এই বন্‌ধ ঘিরে নতুন করে দুপক্ষে বরফ আরও জমাট বাধল। এদিকে এরমধ্যেই মোর্চার তরফে জানানো হয়েছে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে কেন্দ্রকে চিঠি দেবে তারা।

 

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026